Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

শোবিজ অঙ্গনে তার যাত্রা শুরু ‘কাছে আসার পর’ নাটকে অভিনয় করে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”

অভিনেতা নিলয় আলমগীরও ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিনোদন জগতের অনেকে মৃত্যুর বিষয়টি জানালেও সানির মৃত্যুর সময় ও কারণটি নিশ্চিত করতে পারেননি।

নির্মাতা ইমরাউল রাফাতের “কাছে আসার পর” নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেন। অর্জন করেন নির্মাতাদের আস্থা। গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ২০১৮ সালে “আব্দুল্লাহ” নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহবাজ সানী।

এছাড়া তার দর্শকপ্রিয় অন্যান্য নাটকের মধ্যে রয়েছে “চরের মাস্টার”, “বিফলে মূল্য ফেরত”, “ট্রাভেল শো”, “মহব্বত” ইত্যাদি।

   

About

Popular Links

x