Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

দীপিকার সিনেমার যে দৃশ্য ‘পুননির্মাণ’ করলেন পাকিস্তানের হানিয়া

‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের কাছেও প্রশংসা কুড়িয়েছেন তিনি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

২০০৭ সালে মুক্তি পাওয়া “ওম শান্তি ওম” সিনেমার মধ্য দিয়েই অভিনয় জগতে খ্যাতি অর্জন করেন দীপিকা পাডুকোন। শান্তিপ্রিয়া চরিত্রে অভিনয় করে রাতারাতি পাকিস্তান, বাংলাদেশসহ বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন অন্যতম বলিউড অভিনেতা শাহরুখ খান।

সেই সিনেমার একটি দৃশ্যে দেখা যায় স্টাইলিশ ভঙ্গিতে শান্তিপ্রিয়া গাড়ি থেকে নেমে হেঁটে মঞ্চের দিকে যাচ্ছেন। যার পর মুহুর্তেই দেখা যায়, দীপিকা রেড কার্পেট দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহরুখ খানের ঘড়িতে তার ওড়না আটকে যায়। এই দৃশ্যটি একটি আইকনিক দৃশ্যে পরিণত হয়েছে। সেই দৃশ্যেরই “রিক্রিয়েট” করেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির।

অভিনেত্রী হানিয়া আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোনালি রঙের গাউনে নিজেকে সাজিয়েছেন হানিয়া। শান্তিপ্রিয়ার মতো উৎসুক দর্শকের সামনে আলোর ঝলকানি ছড়িয়ে গাড়ি থেকে নামছেন তিনি। অনুরাগীদের প্রতি উড়ন্ত চুমু ছুঁড়ে দিচ্ছেন হানিয়া।

তার এমন আইকনিক দৃশ্যের “রিক্রিয়েট” দেখে অনেকে প্রশংসা করেছেন।

হানিয়া আমিরকে বলিউডের সিনেমায় দেখা যাবে কিনা- তা নিয়ে যেন আলোচনার শেষ নেই।

আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘‘কাভি মে কাভি তুম’’-এ অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন হানিয়া আমির। ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির অভিনীত ধারাবাহিকটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

   

About

Popular Links

x