Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অভিনেতা জাহিদ হাসান হাসপাতালে ভর্তি

তিনি জানান, আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:৪০ পিএম

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা জাহিদ হাসান। ঈদের আগের দিন শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সোমবার (৯ জুন) রাতে জাহিদ হাসান সংবাদমাধ্যমকে জানান, আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

জাহিদ হাসান বলেন, “ঈদের দুই দিন আগে থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। পরে হাসপাতালে ভর্তি হই। ডেঙ্গু, কোভিড টেস্ট করানো হয়েছে, রিপোর্ট নেগেটিভ এসেছে।”

এদিকে, অভিনেতার স্ত্রী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ সংবাদমাধ্যমকে বলেন, “আমি জাহিদকে নিয়ে হাসপাতালে আছি, ঠান্ডাজনিত সমস্যা থেকে শরীরটা খারাপ করেছিল। প্রথমে জ্বর আসে, এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি করা হয়। এখন শরীর আগের চেয়ে অনেকটা ভালো। একটু সুস্থ হলেই আমরা বাসায় নিয়ে যেতে পারব।”

প্রসঙ্গত, ঈদ-উল-আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা “উৎসব”। এছাড়াও, চলতি বছরের শুরুতে রায়হান রাফীর “আমলনামা”, ধারাবাহিক নাটক “ভাল্লাগে না”সহ বেশ কিছু কাজে দেখা গেছে এই অভিনেতাকে।

   

About

Popular Links

x