Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিকিৎসার অভাবে মারা গেলেন জনপ্রিয় এই তেলেগু অভিনেতা

খলনায়ক ও কৌতুক চরিত্রে অভিনয় করতেন তিনি

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:২৪ পিএম

ভারতের তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ আর নেই। ৫৩ বছর বয়সে কিডনি জটিলতা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই) ভারতের হায়দরাবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। সম্প্রতি একটি কিডনি পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। দ্রুত কিডনি প্রতিস্থাপনের (ট্রান্সপ্ল্যান্ট) প্রয়োজন ছিল তার, কিন্তু সে সুযোগ আর হয়ে উঠলো না। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের। 

তার মেয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন, বাবার শারীরিক অবস্থা খুবই গুরুতর ছিল এবং আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসার খরচ যোগাতে পরিবার বেশ চাপেও ছিল। তিনি দাবি করেছিলেন, সুপারস্টার প্রভাসের টিমের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরে জানা যায়, সেটি ভুয়া ছিল এবং প্রভাস এমন কোনো সহায়তার কথা জানতেনই না। শেষ পর্যন্ত অর্থাভাবে ট্রান্সপ্ল্যান্ট না হয়েই মৃত্যু হয় ভেঙ্কটের।

এই অভিনেতার আসল নাম ভেঙ্কট রাজ, তবে তিনি ‘‘ফিশ ভেঙ্কট’’ নামেই বেশ পরিচিত ছিলেন। অভিনয় করতেন মূলত খলনায়ক ও কৌতুক চরিত্রে। আঞ্চলিক টানে সংলাপ বলার বিশেষ দক্ষতার কারণে দর্শকরা তাকে আলাদাভাবে মনে রাখে।

তিনি ‘‘বানি”, ‘‘অধুর’’,‘‘ধ’’, ‘‘মীরাপকা”সহ অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন।

   

About

Popular Links

x