Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে খাদ্যাভ্যাসে ৫০-এও ত্বক দেখাবে ৩০-এর মতো

পুষ্টিবিদরা বলছেন, উজ্জ্বল ও মসৃণ ত্বকের রহস্য লুকিয়ে আছে সঠিক পুষ্টিতে

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:২০ পিএম

বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে দেখা দেয় বলিরেখা, কালচে দাগ আর ঔজ্জ্বল্যের ঘাটতি। তবে ৫০ পেরিয়েও অনেকেই আজও দেখাচ্ছেন ৩০-এর মতো তারুণ্যময়। রহস্য লুকিয়ে আছে সঠিক পুষ্টিতে, বিশেষ করে ভিটামিন সি-তে।

ভারতের পুষ্টিবিদ লভনীত বাটরার মতে, ভিটামিন সি শুধু ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমায় না, বরং ত্বকের পিগমেন্টেশন হ্রাস করে এবং কোলাজেন সংশ্লেষে সহায়তা করে, যা ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে।

তিনি জানান, ভিটামিন সি সমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলেই তারুণ্যের ঔজ্জ্বল্য ধরে রাখা সম্ভব।

ভিটামিন সি পাবেন যেসব খাবারে

  • আমলকি: ১০০ গ্রামে ২৫২ মি.গ্রা. ভিটামিন সি, যা হজম, চুল ও ত্বকের জন্য উপকারী।
  • পেয়ারা: ১০০ গ্রামে ২১৪ মি.গ্রা. ভিটামিন সি, ডায়াবিটিকদের জন্যও নিরাপদ।
  • ক্যাপসিকাম: ১০০ গ্রামে ১২৩ মি.গ্রা. ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন, যা ত্বক উজ্জ্বল রাখে।
  • সজনেপাতা: ১০০ গ্রামে ১০৮ মি.গ্রা. ভিটামিন সি, পলিফেনল সমৃদ্ধ, যা কালচে দাগ দূর করে।

লভনীতের মতে, ভিটামিন সি ত্বকের জন্য একাই একশো, এটি প্রাকৃতিকভাবে বয়সের ছাপ বিলম্বিত করতে পারে। তাই আজ থেকেই খাদ্যতালিকায় এই উপাদানসমৃদ্ধ খাবার যোগ করলে, বয়স বাড়লেও ত্বক থাকবে তরুণ ও দীপ্তিময়।

   

About

Popular Links

x