Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তরমুজ খেলে কী ওজন কমে

জেনে নিন পুষ্টি বিশেষজ্ঞরা কী বলছেন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম

খেয়ে ওজন কমাতে হলে নানারকম খাবারের কথা বলা হয়। অনেকের মনে প্রশ্ন, তরমুজ বেশি খেয়ে কী ওজন কমানো যায়? কী বলছেন পুষ্টি বিশেষজ্ঞরা?

গ্রীষ্মকালের সেরা মওসুমি ফল তরমুজ। জলীয় অংশ আর স্বাদের জন্যই অনেকের প্রিয় এই ফল। তরমুজ খেলে ওজন কমে, এমনটাই বলেন বিশেষজ্ঞরা। তবে কতটা খেলে ওজন কমানো সম্ভব।

ওজন কিভাবে কমায়

পুষ্টি বিশেষজ্ঞদের মতে, তরমুজে ক্যালোরির পরিমাণ একেবারেই কম‌। তাই বেশি পরিমাণে খেলেও আপনার শরীরে বেশি ক্যালোরি জমবে না। এতেই ওজন থাকবে নিয়ন্ত্রণে।

পানির ভারসাম্য ঠিক রাখে

গরমে শরীরে পানির ভারসাম্য নষ্ট হয়ে যায় অনেক সময়। তাই শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে তরমুজ খাওয়া জরুরি। পানির ভারসাম্য ঠিক থাকলে ওজনও ঠিক থাকে। ‌

পুষ্টিগুণ

তরমুজে রয়েছে একাধিক খনিজ পদার্থ ও ভিটামিন‌‌। গরমে এই ফল আপনাকে পর্যাপ্ত পুষ্টি জোগাতে পারে। তাই রোজকার ডায়েটে তরমুজ রাখুন।

ক্ষতিকর পদার্থ পরিষ্কার করে

শরীরের মধ্যে জমে থাকা ক্ষতিকর পদার্থ পরিষ্কার করে বের করে দেয় তরমুজ। নিয়মিত শরীরকে ডিটক্স করতে তরমুজের জুড়ি মেলা ভার।

   

About

Popular Links

x