Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবু বকরের মতো ‘আদর্শ স্বামী’ হতে যা করবেন

ঢাকা ট্রিবিউন-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো, আবু বকরের মতো ‘আদর্শ স্বামী’ হওয়ার বেশ কিছু টিপস

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

সম্প্রতি নিজ দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি সিরিয়াল ‘দার-ই-নিজাত’। সিরিয়ালটির অন্যতম চরিত্র ‘আবু বকর’ রীতিমতো ঝড় তুলেছে হাজারও তরুণীর হৃদয়ে।  

শুধু তাই নয়, পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার অভিনীত ‘আদর্শ স্বামীর’ এ চরিত্রটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক অব দ্য টাউন।

মজার বিষয় হচ্ছে, চরিত্রটি হাজার তরুণীর মন এতোটাই কেড়ে নিয়েছে যে অনেকে এর বিভিন্ন রিলস পর্যন্ত শেয়ার করছেন। কেউ কেউ আবার নিজের স্বামীকে ট্যাগ করে আবু বকরের মতো হওয়ারও পরামর্শ দিচ্ছেন!

সম্প্রতি বিবিসির এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপক হারুন রশিদকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শেহরিয়ার। সেখানে খোলামেলাভাবে নিজের চরিত্র নিয়ে আলোচনা করেছেন তিনি। জানিয়েছেন ব্যক্তিগতভাবে তার নিজেরও আবু বকরের সঙ্গে বেশকিছু মিল রয়েছে। 

পুরো আয়োজনটিতে কী করে নিজের সঙ্গীর খেয়াল রাখা যায়, সে বিষয়ে পুরুষ সঙ্গীর উদ্দেশ্যে বেশকিছু টিপসও দিয়েছেন তিনি। 

ঢাকা ট্রিবিউন-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো, তার দেওয়া আবু বকরের মতো ‘আদর্শ স্বামী’ হওয়ার বেশকিছু টিপস- 

সঙ্গীর ছোট ছোট পছন্দ মনে রাখুন

আবু বকরের মতো সঙ্গী কী খেতে ভালোবাসেন, কোন বিষয়টি অপছন্দ করেন কিংবা কীসে আনন্দ পান-এসব খুঁটিনাটি মনে রাখুন। যেমন, জারিয়াবের পাস্তার প্রতি ভালো লাগার কথা মনে রেখেছিল আবু বকর।

মনোযোগ দিয়ে কথা শুনুন

আবু বকরের মতো সঙ্গীর প্রতিটি কথা গুরুত্ব দিয়ে শুনুন। তিনি কী ভাবছেন, কী চান কিংবা কোন বিষয় নিয়ে চিন্তিত, তা বোঝার চেষ্টা করুন।

বিপদে সঙ্গীর পাশে থাকুন

আবু বকরের অন্যতম বৈশিষ্ট্য হলো, অন্যের সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া। সঙ্গীর ক্ষেত্রেও একইরকম ভূমিকা রাখেন তিনি। যখনই কোনো সমস্যায় পড়েন তার সঙ্গী, তিনি পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।

ছোট ছোট বিষয়েও যত্ন প্রকাশ করুন

আবু বকরের মতো যত্নশীল হতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। সঙ্গীর পছন্দের খাবার নিয়ে আসা, সময়মতো খোঁজ নেওয়া কিংবা ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করাই যথেষ্ট।

সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন

সঙ্গীর ভালো-মন্দ ও আবেগকে গুরুত্ব দিন। কোনো বিষয়ে মতের অমিল হলে নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে তার মতামত শোনার চেষ্টা করুন।

তবে সম্পর্ক কখনও এক পেশে হতে পারে না, তাই নিজের বিষয়ে যত্নশীল হওয়াটা ভীষণ জরুরি। কারণ নিজে ভালো না থাকলে স্বাভাবিকভাবে সঙ্গীকেও ভালো রাখা সম্ভব নয়।

তাই আবু বকর যেমন দীর্ঘদিন ধরে জারিয়াবকে পছন্দ করলেও সরাসরি তা প্রকাশ করেনি, তেমন দ্বিধায় না থেকে বরং নিজের অনুভূতি প্রকাশ করুন। সঙ্গীকে বুঝতে দিন, তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

সিরিয়ালের আবু বকরের মতো সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করবেন না। কেননা, সুস্থ সম্পর্কের জন্য দুজনের চাওয়া-পাওয়া, মতামত ও ব্যক্তিগত সীমারেখাকে সমান গুরুত্ব দেওয়াও জরুরি।

   

About

Popular Links

x