Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন রেস্টুরেন্ট ব্যবসায়ীদের স্বপ্ন বাস্তবায়নে পাশে আছে সুপার কিচেন

  • ব্যক্তি মালিকানা রেস্টুরেন্টের ৮০%-ই সাফল্যের মুখ দেখে না
  • রেস্টুরেন্ট ব্যবসার সব সমস্যার সমাধান এক ছাদের নিচে
  • ব্যবসায়ীদের সফল হতে সহায়ক ভূমিকা রাখছে সুপার কিচেন লিমিটেডের স্মার্ট ফ্র্যাঞ্চাইজি সলিউশন
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

নতুন রেস্টুরেন্টের মুখরোচক খাবার খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আবার দুয়েকজন বন্ধুবান্ধব একত্রিত হলেও আমরা নতুন কোথাও গিয়ে খেতে চাই। পাশাপাশি, রেস্টুরেন্টগুলো এখন পরিবারের সাথে একটু সময় কাটানো, মিটিং করা বা দম ফেলার জায়গা হয়ে উঠেছে। তাই আজকাল রেস্টুরেন্ট ব্যবসায় ঝুঁকছেন অনেকে।

তবে যেকোনো ব্যবসায় নামার আগে সবার আগে সে বিষয়ের আদ্যোপান্ত জেনে নেওয়া প্রয়োজন। 

দেশের সর্বত্রই নিত্যনতুন রেস্টুরেন্ট চালু হচ্ছে, এর মধ্যে কোনো কোনোটি বিশেষ কোনো খাবারের জন্য মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। কিছু রেস্টুরেন্ট ব্যবসাসফল হচ্ছে, বিভিন্ন জায়গায় শাখা খুলছে। 

ব্যবসায় নামার আগে খুঁটিনাটি জানা প্রয়োজন

দেশে বর্তমানে ৬০ হাজার রেস্টুরেন্ট রয়েছে, এর মধ্যে সাড়ে ১২ হাজারই ঢাকায়। আর তাই ঢাকায় রেস্টুরেন্ট ব্যবসা করার চিন্তা করাটা একদিকে যেমন লাভজনক হতে পারে, আবার অন্যদিকে আপনি তীব্র প্রতিযোগিতা ও নানারকম সংকটের মুখোমুখি হতে পারেন। আর তাই এই ব্যবসার পরিকল্পনা করলে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া অত্যন্ত জরুরি।

দেশে কর্মসংস্থান তৈরি ও জাতীয় অর্থনীতির ক্ষেত্রে একটি বড় জায়গা নিয়ে আছে এই রেস্টুরেন্ট খাত। দেখা যাচ্ছে, এই খাতের আকার প্রায় ৪,৫০০ কোটি টাকা, যা প্রতি বছরই বাড়ছে। তাছাড়া, দেশের ২০ লাখেরও বেশি মানুষ সরাসরি এই হোটেল ও রেস্টুরেন্ট খাতে সংশ্লিষ্ট। আর তাই, ব্যক্তিগতভাবে রেস্টুরেন্ট ব্যবসা শুরুর প্রবণতাও বাড়ছে।

ঢাকায় জনপ্রিয় হয়ে উঠেছে রেস্টুরেন্ট ব্যবসা। একই ভবনে এখন দেখা মেলে একাধিক রেস্টুরেন্টের/সৌজন্য ছবি

তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, রাজধানীর মোট রেস্টুরেন্টের প্রায় ৪০% ব্যক্তি মালিকানাধীন। তবে ঝুঁকির বিষয় হচ্ছে, এসব ব্যক্তিমালিকানাধীন ব্যবসার ৮০%-ই বিফল হয়ে পরবর্তীতে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়। 

কেন সফল হন না বেশিরভাগ নতুন ব্যবসায়ী

ব্যক্তিমালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসা বিফল হওয়ার পেছনে প্রধান কারণগুলো হচ্ছে- লোকেশন সঠিক না হওয়া, শেফ বা অন্যান্য কর্মীদের অপেশাদার আচরণ, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি, সামগ্রিক কার্যক্রমে অদক্ষতা এবং খরচ ও আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় করতে না পারা। 

অনেকেই একটি সফল রেস্টুরেন্টের মালিক হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্নকে সত্যি করতে হলে যে বাস্তবতার মুখোমুখি হতে হয়, তার জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে।

শাহরিয়ার আহমেদ নামে একজন সাবেক রেস্টুরেন্ট মালিক তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “আমি খিলগাঁও এলাকার খুবই ভালো একটা জায়গায় রেস্টুরেন্ট দিই। কিন্তু এক বছরেও সেখান থেকে লাভের মুখ দেখতে পারিনি। এর পেছনে অন্যতম প্রধান কারণ ছিল- এই রেস্টুরেন্ট নিয়ে আমার শেফরা ছলচাতুরি করেছে। মাত্র এক বছরে আমি তিনবার শেফ বদলাতে বাধ্য হই। কিন্তু এতোবার শেফ বদল করে রেস্টুরেন্টের খাবারের মান ধরে রাখা কঠিন। আর এতে করে খুব স্বাভাবিকভাবেই ক্রেতাদের আনাগোনা কমে যায়।”

সব সমস্যার সমাধান সুপার কিচেনের কাছে

তবে এখন শাহরিয়ারের মতো ভোগান্তিতে পড়া ব্যবসায়ীদের জন্য সহজ সমাধান নিয়ে হাজির হয়েছে সুপার কিচেন। রেস্টুরেন্টের জন্য সঠিক জায়গা খুঁজে দেওয়া থেকে শুরু করে পেশাদার শেফ ও ওয়েটারের ব্যবস্থা, রেস্টুরেন্টের জন্য প্রয়োজনীয় সব রকম সরবরাহ নিশ্চিত করা, ব্যবস্থাপনা কার্যক্রম ও খরচ এবং আয়ব্যয় সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে মালিককে দক্ষ করে তোলা- অর্থাৎ একটি রেস্টুরেন্টকে সফল করে গড়ে তোলার ক্ষেত্রে শুরু থেকে শেষ, সবই এখন পাওয়া যাবে এক ছাদের নিচে। 

সুপার কিচেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জি মাহমুদ শফি এ বিষয়ে বলেন, “খরচ, ব্যয় নিয়ন্ত্রণ, বিক্রি ও কর্মদক্ষতা এই বিষয়গুলো পরস্পর সম্পর্কিত। আর এ বিষয়ে আগে থেকে অভিজ্ঞতা না থাকলে ব্যর্থ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। আমরা এমন একটি পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করতে চাই, যার মাধ্যমে প্রতিটি ব্যক্তিমালিকানাধীন রেস্টুরেন্টের গল্পই সাফল্যের গল্প হয়ে উঠবে।”

সুপার কিচেন লিমিটেডের সহযোগিতায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা রেস্টুরেন্টকে সফল ব্যবসায় রূপ দেওয়া এখন আর খুব কঠিন কোনো বিষয় না। তাহলে আর দেরি কেন, সফল উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রা শুরু হোক এখন থেকেই।

   

About

Popular Links

x