Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্যাস নাকি মাইক্রোওয়েভ- কোনটায় খাবার গরম করা স্বাস্থ্যের জন্য ভালো জেনে নিন

সকাল-সন্ধ্যা রান্না করার ঝামেলা পোহাতে চায় না অনেকেই। রান্না করার এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তাই এখন ঘরে ঘরে রয়েছে মাইক্রোওয়েভ বা সিলিন্ডার গ্যাস।

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

সকাল-সন্ধ্যা রান্না করার ঝামেলা পোহাতে চায় না অনেকেই। অনেকেই আবার সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরে রান্না করতে চান না। রান্না করার এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তাই এখন ঘরে ঘরে রয়েছে মাইক্রোওয়েভ বা সিলিন্ডার গ্যাস। রান্না করা খাবার সহজেই গরম করতে এখন এটি সবাই ব্যবহার করছেন। কিন্তু আদৌ কী এই খাবারগুলো খাওয়া স্বাস্থ্যকর কিনা তা অনেকেই জানেন না।

এ বিষয়ে পুষ্টিবিদ শ্যালা ক্যাডোগান একটি প্রবন্ধে বলেন, ‘‘মাইক্রোওয়েভগুলোতে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করা হয় যা খাদ্যের অণুর দ্বারা শোষিত হয়। এর ফলে খাবার খুব দ্রুত রান্না হয়ে যায় বা গরম হয়ে যায়। গ্যাসে যখন রান্না করা হয় বা খাবার গরম করা হয় তখন বারবার খাবারগুলোকে নাড়াচাড়া করা হয় ফলে খাবারগুলো থেকে পুষ্টি বেরিয়ে যায়।’’

গবেষণায় দেখা যায়, যেহেতু মাইক্রোওয়েভে রান্না করতে বেশি সময় লাগে না এবং বেশি নাড়াচাড়া করা হয় না খাবার, ফলে খাবারের মধ্যে পুষ্টি একই রকম বজায় থাকে। অন্যদিকে গ্যাস বা স্টোভে রান্না করার সময় বারবার হাতা বা খুন্তি দিয়ে খাবারটি নাড়াচাড়া করা হয় ফলে খাবারের পুষ্টিগুণ অনেকাংশে নষ্ট হয়ে যায়।

পুষ্টিবিদ আরও বলেন, গ্যাসে রান্না করার সময় শাকসবজি ছোট ছোট করে কাটা হয় যার ফলে শাকসবজি থেকে পুষ্টি হারিয়ে যায়। অন্যদিকে মাইক্রোওয়েভে যে কোনো আকারেই শাকসবজি রান্না করা যায় ফলে পুষ্টি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না।

গ্যাসে রান্না করার সময় যতটা সময় বা উপকরণ খরচ হয় তার চেয়ে অনেক কম উপকরণ দিয়ে মাইক্রোওয়েভে রান্না হয়ে যায়। তাই কড়াই প্যানে রান্না করার থেকে মাইক্রোওয়েভ ব্যবহার করা অনেক বেশি স্বাস্থ্যকর বলে মনে করছেন গবেষকরা।

   

About

Popular Links

x