Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লাইক-কমেন্ট-শেয়ারের ভিড়ে আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে কি-না বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব প্রত্যেকের জীবনেই কম-বেশি রয়েছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও যেন চলে না। তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম তো মাথায় চেপে বসে আছে। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে মাতামাতি। প্রায় সব মিলেনিয়াল, জেন জি, এমনকি জেন আলফাদেরও পৃথক একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড রয়েছে। কেউ কেউ তার জীবনের খুঁটিনাটি প্রতিনিয়ত সামাজিক যোগাযোমাধ্যমে জানাতে থাকেন, আবার অনেকেই একদম চুপ (ইন্ট্রোভার্ট)। ডিজিটাল মাধ্যমে ইন্ট্রোভার্ট হোন বা এক্সট্রোভার্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব প্রত্যেকের জীবনে রয়েছে। এই প্রভাবই কিন্তু আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্ক হোক বা ছেলেমেয়ের সঙ্গে বাবা-মায়ের সম্পর্কে, বাধা হয়ে দাঁড়াতে পারে এই সামাজিক যোগাযোগমাধ্যম।

মনকে বিচলিত করে তোলে

ধরুন আপনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কিংবা সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন, হঠাৎ সে সময়ই আপনার মোবাইল ফোনে ক্রমাগত মেসেজ আসছে, নোটিফিকেশন ঢুকছে। এটি আপনার মনকে বিচলিত করে তুলছে এবং মনোযোগ নষ্ট করছে। এমন পরিস্থিতিতে আপনি মন দিয়ে সামনের মানুষটার কথা শুনছেন না। খুব স্বাভাবিক ভাবেই এখান থেকে মনোমালিন্য, ঝামেলা-অশান্তি তৈরি হচ্ছে যা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। সঙ্গী আপনার ওপর বিরক্তবোধ করতে পারেন।

অবাস্তব প্রত্যাশা

সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখছেন, সব যে আসল তা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ইনস্টাগ্রাম রিলসে যারা ‘‘পারফেক্ট কাপল’’, তাঁর বাস্তবে সুখী নাও হতে পারেন। সুতরাং, তারা সামাজিক যোগযোগামাধ্যমে কী করছেন, তা দেখে সেটা নিজের জীবনে প্রয়োগ করতে যাবেন না। সামাজিক যোগযোগামাধ্যমে অনেক ঘটনাই থাকে, যা অবাস্তব। সেগুলো নিজেদের সম্পর্কে খাটাতে গেলে জটিলতা তৈরি হবে। সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে। 

বিশ্বাস নষ্ট হয়

আজকাল মানুষের সঙ্গে আলাপ, প্রেম হয় সামাজিক যোগযোগামাধ্যমে। এসব সম্পর্কের কোনো ভিত্তি থাকে না। এমন ঘটনাই সঙ্গীর প্রতি বিশ্বাস নষ্ট করে। তাই এ দিক থেকে ও দিক কিছু ভুলভাল হলেই সঙ্গীর প্রতি সন্দেহ তৈরি হয়। তা নিয়ে ঝগড়া, অশান্তি, এমনকি সম্পর্ক ভেঙেও যায়। তা ছাড়া সামাজিক যোগযোগামাধ্যমে সঙ্গী যদি কারও সঙ্গে কথা বলে কিংবা তাদের বন্ধুত্ব খুব গাঢ় হয়, সেখান থেকে আপনার মধ্যে ইনসিকিউরিটি তৈরি হতে পারে। নিরাপত্তাহীনতা ও হীনমন্যতায় ভুগতে পারেন, যা সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে।

   

About

Popular Links

x