Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিটামিন ডি এর জন্য কখন রোদে বেরোবেন ও কতক্ষণ থাকবেন

বিভিন্ন খাবারের পাশাপাশি সূর্যালোক থেকেও এই ভিটামিন পাওয়া যায়

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম

হাঁটুতে ব্যথা থেকে কোমরে যন্ত্রণা, এই শারীরিক সমস্যাগুলোর নেপথ্যের একটি বড় কারণ হলো ভিটামিন ডি-এর ঘাটতি। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন ডি। শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও এই ভিটামিন কার্যকরী। হাড় মজবুত এবং শক্তিশালী করে তুলতেও ভিটামিন ডি ভীষণ জরুরি। কিন্তু ভিটামিন ডি-র ঘাটতি ইদানীং অন্যতম একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভিটামিন ডি-এর উৎস যেমন কিছু খাবার, তেমনই সূর্যালোক থেকেও মেলে এই ভিটামিন।

চিকিৎসকদের মতে, আসলে আমাদের একটা ধারণা আছে রোদে বেরোনো মানেই ভিটামিন ডি পাওয়া। তা কিন্তু নয়। এর জন্য নির্দিষ্ট সময় আছে। তখন রোদে বেরোলে, ভিটামিন ডি পাওয়া যায়।

রোদ থেকে ভিটামিন ডি শোষণের সঠিক সময় কোনটি?

সকাল ৭টা থেকে ৯টার মধ্যে রোদের সংস্পর্শে থাকলে ভিটামিন ডি-র ঘাটতি তৈরি হবে না। কারণ এই সময় রোদের তীব্রতা কম থাকে, বেশি তাপ লাগে না। ফলে অতি বেগুনি রশ্মিও পাওয়া যায়।

চিকিৎসকদের মতে, সকাল ১০টা থেকে দুপর ৩টা পর্যন্ত রোদে যত কম বেরোনো যায়, ততই ভালো। এই সময় পরে বাইরে গেলে সানবার্ন, ত্বকের বয়স বেড়ে যাওয়া এবং ত্বকের আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি পাওয়ার জন্য কতক্ষণ রোদে থাকতে হবে?

চিকিৎসকদের মতে, সকালের দিকে ১০-২০ মিনিট রোদে থাকলেই যথেষ্ট। সকালে রোদের আঁচ কম থাকে। ফলে একটু খোলামেলা পোশাক পরে রোদে যাওয়া যেতে পারে। তাতে শরীর ভালো ভাবে ভিটামিন ডি শোষণ করতে পারে।

   

About

Popular Links

x