Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে ঘরোয়া উপায়ে ত্বক সতেজ রাখেন প্রিয়াঙ্কা চোপড়া

সৌন্দর্যের রহস্য শুধু দামি প্রসাধনেই নয়, বরং ঘরোয়া উপাদানেই লুকিয়ে থাকতে পারে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০২:১৭ পিএম

ঐশ্বর্য রাই বচ্চনের পর আরও এক ভারতীয় নারী বিশ্ব সুন্দরীর খেতাব অর্জন করেন-প্রিয়াঙ্কা চোপড়া। ছোটবেলায় মার্কিন মুলুকে বেড়ে ওঠা প্রিয়াঙ্কা বলিউডে পরিচিত “দেশি গার্ল” হিসেবে। সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তার ঘরোয়া যত্নে। কী সেই বিশেষ উপায়, যা তার ত্বককে সবসময় উজ্জ্বল রাখে?

প্রিয়াঙ্কা ছোটবেলা থেকেই রান্নাঘরে সহজলভ্য চারটি উপাদানে ভরসা রাখেন উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য। শুধু তিনি নন, তার পরিবারের সদস্যরাও মেনে চলেন এই ঘরোয়া টোটকা।

প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে আদা, হলুদ, লেবু ও মধু মিশিয়ে পান করেন প্রিয়াঙ্কা। বছরের পর বছর এই অভ্যাস বজায় রেখেই তিনি ধরে রেখেছেন নিজের ত্বকের জেল্লা। পাশাপাশি, নিয়মিত যোগব্যায়ামও করেন, যা তার সৌন্দর্য্যকে আরও উজ্জ্বল করে তোলে।

   

About

Popular Links

x