সুন্দর ও সুস্থ সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। যদি সঙ্গীর সঙ্গে সারাক্ষণ ঝামেলা-অশান্তি হতে থাকে, মনের ওপরও চাপ বাড়ে। মেজাজ খিটখিটে হয়ে থাকে। সম্পর্ক সুস্থ হলে মন-মেজাজও ভালো থাকে। সম্পর্ক সুন্দর করে তুলতে দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ।
চলুন জেনে নেওয়া যাক আপনার সঙ্গী আপনার জন্য ঠিক কি না বুঝবেন যেভাবে।
কথা শোনে এবং আপনাকে বোঝে
সব সম্পর্কেই ঝগড়া-ঝামেলা, কথা কাটাকাটি হয়। কিন্তু তার মধ্যেও সঙ্গীর আপনার কথা মন দিয়ে শুনছে কি না, আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে কি না, সে দিকে খেয়াল রাখুন। আপনাকে বোঝার চেষ্টা করছে কি না দেখুন। এই ছোট ছোট বিষয়গুলো দেখলেই বোঝা যায়, সঙ্গী আপনার প্রতি কতটা যত্নবান।
বিশ্বাস ও সাপোর্ট
যেকোনো সম্পর্কের ভিত হলো বিশ্বাস। আপনারা দুজন দুজনকে কতটা বিশ্বাস করেন, তার ওপর আপনার সম্পর্কটা নির্ভর করছে। যদি আপনাকে নিয়ে সঙ্গীর মনে সন্দেহ তৈরি হয়, তাহলে সম্পর্ক জটিল হতে থাকে। পাশাপাশি সঙ্গী সাপোর্টিভ হওয়া চাই। ভালো-মন্দ যা-ই ঘটে যাক, একে-অন্যের পাশে থাকতে হবে। এগুলোই কিন্তু সম্পর্ককে সুন্দর করে তুলতে সাহায্য করে।
আপনাকে গুরুত্ব দেওয়া
অনেক সম্পর্কেই দেখা যায় সঙ্গী একটা সময় পর গুরুত্ব দেয় না। এটা বিচ্ছেদের একটি সাধারণ বিষয়। প্রায় সম্পর্ক ভাঙার পেছনে এই কারণ দায়ী থাকে। যদি সঙ্গী আপনাকে গুরুত্ব না দেয়, আপনাকে ইগনোর করে তাহলে বুঝবেন সম্পর্ক ঠিকভাবে চলছে না। তাই কথা বলে সমস্যা জানার চেষ্টা করুন এর সমাধান বের করুন।



