Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব সুফল পাবেন

এই গরমে ত্বকের যত্নে তরমুজের খোসা ব্যবহার করতেই পারেন অনায়াসে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম

বাড়ছে তাপমাত্রা। জেঁকে বসেছে গরম। শরীরে পানির জোগান দিতে অনেকেই তাই ভরসা রাখলে গ্রীষ্মকালীন ফলের ওপর। আর গ্রীষ্মের ফলের মধ্যে অন্যতম তরমুজ। তরমুজে পানির পরিমাণ প্রায় ৯০%। তবে অনেকেই হয়তো জানেন না, তরমুজের খোসাও কম উপকারী নয়। বিশেষ করে গরমে ত্বকের যত্নে তরমুজের খোসা ব্যবহার করতেই পারেন অনায়াসে।

চলুন জেনে নেওয়া যাক তরমুজের খোসা ব্যবহারের উপকারিতা সম্পর্কে।

১. তরমুজের খোসায় রয়েছে ম্যালিক অ্যাসিড। তরমুজের খোসা এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার করা যায়। ত্বকের মৃত কোষ দূর করে অল্প সময়ের মধ্যেই এটি উজ্জ্বলতা এনে দেবে। তরমুজের খোসা প্রতিদিন ব্যবহার করলে ত্বক মসৃণ হবে।

২. শরীরের মতো ত্বকেও পানির ঘাটতি তৈরি হয়। ত্বকে পানির অভাব পূরণ করতে তরমুজের খোসা দারুণ উপকারী। এমনিতে তরমুজে পানির পরিমাণ প্রায় ৯০%। ফলে এই খোসার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ভেতর থেকে সতেজ থাকে ত্বক।

৩. ত্বকের অকালবার্ধক্য ঠেকাতেও তরমুজের খোসার জুড়ি মেলা ভার। তরমুজের খোসায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বক ভেতর থেকে টান টান রাখে। তা ছাড়া বলিরেখা, মেচেতা, দাগছোপও দূর করে তরমুজের খোসা।

৪. প্রসাধনী ত্বককে বাইরে থেকে উজ্জ্বল করে তোলে। তবে ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগাতে চাই পুষ্টি। ভিটামিন এ, বি, সি রয়েছে তরমুজের খোসায়। ভিটামিন ত্বকে কোলাজেনের জোগান দেয়। ত্বকের তারুণ্য ধরে রাখতে কোলাজেন খুবই গুরুত্বপূর্ণ।

   

About

Popular Links

x