তীব্র গরমে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। এর মধ্যে ত্বকে ব্রণের সমস্যাও একটি। গ্রীষ্মকালে ত্বকের সমস্যা দূর করতে অনেকেই টোনার ব্যবহার করে থাকেন।
গরমে ত্বককে ঠান্ডা রাখতে পারে টোনার। পাশাপাশি যে ত্বকের রন্ধ্রে ধুলো-বালি এবং ঘাম জমে ব্যাকটেরিয়ার সমস্যা তৈরি হয় এবং ব্রণ হয়, সেই রন্ধ্র পথের মুখও বন্ধ রেখে ত্বকে টানটান রাখতে সাহায্য করে টোনার।
তবে বাজারে যেসব টোনার পাওয়া যায় তাতে থাকে রাসায়নিকের ভয়। তাই চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন টোনার। চলুন জেনে নেওয়া যাকে সে সম্পর্কে-
উপকরণ
- আধা কাপ গোলাপ জল
- ১০ ফোঁটা টি ট্রি অয়েল
- ১/৪ কাপ অ্যালোভেরা জেল
প্রণালী
অ্যালোভেরার জেল মিক্সিতে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে রস পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন।
এবার একটি বোতলে ওই রস, গোলাপ জল এবং টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। স্প্রে বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।
ব্যবহার
বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করার পরে ত্বকে স্প্রে করুন। অথবা তুলোয় ভিজেয়ে মুখে লাগান। টোনার মুখে শুকিয়ে গেলে তার পরে ব্যবহার করুন আপনার ময়েশ্চারাইজার।
উপকার
এই টোনারে রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান। পাশাপাশি এটি প্রদাহ নাশেও সহায়ক। যা রোদ এবং গরমের অস্বস্তি থেকে ত্বককে মুক্তি দেবে। অ্যালোভেরা ত্বককে ভিতর থেকে পুষ্টি জুগিয়ে ভালো রাখবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা



