Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যেসব খাবারে ত্বক উজ্জ্বল হয়

কিছু খাবার নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই ত্বক হয়ে উঠতে পারে উজ্জ্বল ও সুন্দর

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

অনেকেই মসৃণ উজ্জ্বল ত্বক চায়। তবে সেটা নির্ভর করে আপনি কী খাচ্ছেন তার ওপর। কিছু খাবার নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই ত্বক হয়ে উঠতে পারে উজ্জ্বল ও সুন্দর। এগুলো ত্বকের ভেতর থেকে শরীরে পুষ্টি জোগায়।

মিষ্টি আলু

বিটা-ক্যারোটিন সমৃদ্ধ মিষ্টি আলু খেতে পারেন নিয়মিত। বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এই ভিটামিন ত্বককে শুষ্কতা ও সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে খুবই কার্যকরী।

বাদাম

বাদামে আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ভিটামিন-ই। খাদ্য তালিকায় বাদাম রাখলে এর পুষ্টি উপাদানগুলো ত্বককে আরও সজীব ও লাবণ্যময় করে তুলবে। ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদাম প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে। বাদামের মনোস্যাচুরেটেড ফ্যাট ত্বকের লিপিডের মাত্রা বজায় রাখে, হাইড্রেশন এবং নমনীয়তা নিশ্চিত করে। নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদাম দিয়ে ফেস প্যাকও বানিয়ে নিতে পারেন।

বীজ

কুমড়ার বীজ জিঙ্ক সমৃদ্ধ। জিঙ্ক ত্বক নিরাময়, তেল উৎপাদন নিয়ন্ত্রণ এবং প্রদাহ কমানোর জন্য বেশ কার্যকর। হরমোনের ভারসাম্য পরিচালনা করতে সাহায্য করতে পারে এই খনিজটি। এছাড়াও কুমড়োর বীজে ভিটামিন ই এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বককে মসৃণ করতে সাহায্য করে।

টমেটো

লাইকোপিন সমৃদ্ধ টমেটো ত্বকের যত্নে অনন্য। লাইকোপিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র‍্যাডিকেল থেকে দূরে রাখে ও ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত টমেটো খেলে ত্বক সূর্যের ক্ষতি থেকে রেহাই পাবে। অকাল বার্ধক্যের বিরুদ্ধেও লড়াই করে টমেটো। খাওয়ার পাশাপাশি টমেটোর স্লাইস মুখে ঘষলেও উপকার পাওয়া যায়।

পেঁপে

পেঁপেতে প্যাপেইন নামক একটি প্রাকৃতিক এনজাইম রয়েছে, যা মৃত ত্বকের কোষ দূর করে। এতে ভিটামিন সি এর পরিমাণও বেশি থাকে, যা কোলাজেন উৎপাদন বাড়ায়, পিগমেন্টেশন এবং সূক্ষ্ম রেখার উপস্থিতি হ্রাস করে। এটি নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল হয়।

গ্রিন টি

গ্রিন টি ক্যাটেচিনের মতো পলিফেনল সমৃদ্ধ। এটি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সরবরাহ করে। নিয়মিত গ্রিন টি খেলে ত্বক বাইরে ও ভেতর থেকে ভালো থাকে। ওপেন পোর স থেকে মুক্তি পেটে টোনার হিসেবে ঠান্ডা গ্রিন টি ব্যবহার করতে পারেন।

গাজর

নিয়মিত গাজর খেলে ত্বক হবে উজ্জ্বল হয়। গাজর ত্বকের টিস্যু মেরামত এবং ক্ষতিকর সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। তাছাড়া গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে গিয়ে ভিটামিন-এ তে পরিণত হয়। ভিটামিন-এ ত্বকের জন্য খুবই উপকারী।

   

About

Popular Links

x