Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১৯৪ শিশু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৯০৯ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,০০৯ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ২৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,১৬৫। এ সময়ে ১,১১২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,০৬৯ শিশু।    

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৪৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯,৯৩৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

   

About

Popular Links

x