Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামে মৃত্যুর সংখ্যা ১২০১, এক দিনেই হাসপাতালে ভর্তি ১১৭৯

গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যুর হয়েছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

দেশে হামে মৃতের সংখ্যা এ বছর ১২ শ ছাড়িয়েছে। গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মোট মৃত্যুর মধ্যে ১ হাজার ৯৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি ১০৪ জনের দেহে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪৯৩ জন। দ্বিতীয় স্থানে থাকা সিলেট বিভাগে মারা গেছেন ১৯৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ১০১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এক হাজার ৩০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে ভর্তি হয়েছেন এক হাজার ১৭৯ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫১, চট্টগ্রামে ২৭৬, সিলেটে ১৩২, বরিশালে ১২০, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ৪৪ ও রংপুরে ১৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ও মৃত্যুর হিসাব রাখছে। তখন থেকে এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ৫৫১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, আর ১ লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

   

About

Popular Links

x