হাম ও উপসর্গে আরও ৮ প্রাণহানি

এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১০৯ শিশু 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১০৯ শিশু।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১,২৬৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৬ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,৩৭১ শিশু মারা গেছে।  

এছাড়া ২৪ ঘণ্টায় ১০২ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,০০৭। এই সময়ে ১,০২১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৫৩৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৪৭৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।