Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

তিনি জানিয়েছেন, একইসঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে 

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এ তথ্য দিয়েছেন। 

তিনি বলেছেন, "ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে - যা অপ্রত্যাশিত ছিল না। তাই পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে ইরানের ওপর হামলা স্থগিত করা হয়েছে, যেন যাতে তাদের প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।"

ট্রাম্প আরও জানিয়েছেন, সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। আলোচনার মাধ্যমে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।  

   

About

Popular Links

x