Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার

দুপুর ১টার দিকে ফেসবুকে দেওয়া এক জরুরি বার্তায় এ হুঙ্কার দেন মমতা

আপডেট : ০৪ মে ২০২৬, ০২:৪৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের প্রার্থী, এজেন্ট, নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, “আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক জরুরি বার্তায় এ হুঁশিয়ারি দেন মমতা।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। এরমধ্যেই এ বার্তা দিলেন মমতা। 

সবশেষ খবর অনুযায়ী, ১৯৩ আসনে এগিয়ে আছে বিজেপি। আর তৃণমূল ৯৬ আসনে এগিয়ে।

মমতা অবশ্য প্রথম থেকেই বলে আসছিলেন, বিজেপির আসনগুলোর ফলাফল আগে দেখাবে তারা। আর তার তৃণমূলেরগুলো পরে। এজন্য তৃণমূলের নেতা–কর্মীরা যাতে হতাশ না হয়ে পড়ে, সেজন্য সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।

   

About

Popular Links

x