Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা অধ্যায়ের সমাপ্তি 

মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলন করে পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন 

আপডেট : ০৭ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দোপাধ্যায়। 

বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান তিনি। 

এর ফলে মমতার দীর্ঘ ১৫ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটলো। ২০১১ সালে তিনি প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। 

বিবৃতিতে রাজ্যপাল উল্লেখ করেন, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি। 

ইতোমধ্যেই বিবৃতি জারি করে সেই কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। বিবৃতিতে বলা হয়, রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠনের করা হবে। 

তবে, রাজ্যে জয় পাওয়া বিজেপি ঘোষণা করেছে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ গ্রহণ করবেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এই বিবৃতির মানে হলো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন। ৭১ বছর বয়সী বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ব্যাপারে অনড় ছিলেন এবং নিজের পদে বহাল ছিলেন। 

তবে, বিধানসভা নির্বাচনে হারার পর বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলন করে পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।  

   

About

Popular Links

x