Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্মার্টফোন নিষিদ্ধ করে আফগানিস্তান সরকারের জরুরি আদেশ জারি

সামরিক আদালত এই আদেশ জারি করে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:০২ পিএম

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। নতুন এই নির্দেশনা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শুক্রবার (১৯ জুন) একটি প্রতিবেদনে বলা হয়, তালেবানের সামরিক আদালত চলতি সপ্তাহে জারি করা এক আদেশে সরকারি সব স্তরের কর্মকর্তা, মুজাহিদ সদস্য এবং বিভিন্ন সেবা খাতের কর্মীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, তালেবান কর্মকর্তারা নিষেধাজ্ঞার আদেশ পড়ে শোনাচ্ছেন এবং জব্দ করা স্মার্টফোন ধ্বংস করছেন। নির্দেশনায় বলা হয়েছে, কেউ এ আদেশ অমান্য করলে তার মোবাইল ফোন জব্দ ও ধ্বংস করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং শরিয়া আইনের আওতায় শাস্তি দেওয়া হবে।

তালেবান প্রশাসন জানিয়েছে, এ নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে হলে দেশটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত অনুমোদন প্রয়োজন হবে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অঞ্চলে নিষেধাজ্ঞাটি সরকারি কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অন্য কিছু এলাকায় শিক্ষক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং নারীদের ক্ষেত্রেও এর প্রয়োগ দেখা যাচ্ছে।

নতুন এই পদক্ষেপের পর দেশটির বিভিন্ন সরকারি দফতরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, শাস্তির আশঙ্কায় অনেক কর্মকর্তা নিজেদের স্মার্টফোন ভেঙে ফেলেছেন।

বিশ্লেষকদের মতে, তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং নজরদারি জোরদারের লক্ষ্যেই তালেবান প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

   

About

Popular Links

x