Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেতানিয়াহুর গ্রেপ্তার নিয়ে যা বললেন মামদানি 

তাকে গ্রেপ্তার করা যাবে কিনা তা নিয়ে আইনি পরামর্শ চাচ্ছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

আগামী সেপ্টেম্বরে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে নিউইয়র্ক সফরের কথা হয়েছে ইসরায়েলের প্রদানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর। এসময় তাকে গ্রেপ্তার করা যাবে কিনা তা নিয়ে আইনি পরামর্শ চাচ্ছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তার ভাষ্যমতেক, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।

মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। 

যদিও এখন তিনি বলেছেন, কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ক্ষমতা তার আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এ কারণে তিনি নগর কর্তৃপক্ষের আইনি উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করছেন।

এদিকে, মামদানির এ বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, মেয়র হিসেবে নিজের দায়িত্ব এবং শহরে ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের মোকাবিলার দিকে নজর না দিয়ে, তিনি ইসরায়েল রাষ্ট্রের ওপর আক্রমণ চালিয়ে শত্রুতা উসকে দিতে এবং শিরোনাম হতে চেয়েছেন।

   

About

Popular Links

x