Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেজি দরে কাপড় বিক্রি হয় ভারতের যে মার্কেটে 

দিল্লিতে একটি বাজার আছে যেখানে কিছু টাকায় কাপড় ক্রয় করা সম্ভব 

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

শপিং বা কেনাকাটা করার জন্য একটা লম্বা বাজেট প্রয়োজন। তবে, ভারতের একটা মার্কেট আছে যেখানে স্বল্প টাকায় কেজি দরে কাপড় ক্রয় করা সম্ভব। শুনতে অবাক হলেও বিষয়টি সত্য। 

বর্তমানে ভারত ভ্রমণে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশিরা নিয়মিত ভারত ভ্রমণসহ বিভিন্ন কাজে যাতায়াত করেন। কেউ হয়তো বিশেষ প্রয়োজনে যান আবার কেউ চিকিৎসা নিতে যান। তবে যে কাজেই যান না কেন বিদেশ ভ্রমণে কমবেশি সবাই শপিং করেন। 

ভারত ভ্রমণে গিয়ে শপিং করা হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সব মানুষই কমবেশি শপিং করেন। অনেকে তো ঈদ বা পূজার সময়েও ভারত গিয়ে শপিং করে আনেন। 

অনেকের ধারণা ভারতে শপিং করতে প্রচুর টাকা প্রয়োজন। তবে যাদের সাধ্য কম, তারা চাইলে ভারত গিয়ে কেজি দরে কাপড় কিনে আনতে পারেন।  

অবাক করা বিষয় হলেও সত্যি, দিল্লিতে এমন একটি বাজার আছে যেখানে আপনি মাত্র কয়েক টাকায় কাপড় কিনতে পারবেন, তাও আবার কেজি দরে। দিল্লির আজাদ মার্কেট হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্থান। 

সেখান থেকে আপনি জিন্স থেকে শুরু করে শীতকালীন সোয়েটার, জ্যাকেট, প্যান্ট, শার্ট, টপস ও আরও অনেক কিছুই কিনতে পারবেন। 

আজাদ মার্কেট ভারতের রাজধানী দিল্লির শিবাজি রোডে অবস্থিত। সেখানে যাওয়ার জন্য আপনি সহজেই মেট্রো পেতে পারেন। তিস হাজারি ও পুলবঙ্গ মেট্রো স্টেশন এই বাজারের অনেক কাছে। মেট্রো থেকে নামার পর হেঁটে বাজারেও যাওয়া যায়। 

মজার বিষয় হলো, আজাদ মার্কেটে ১০-৫০ কাপড়ের বান্ডিল সহজেই পাওয়া যায়। কিছু কাপড়ের বান্ডিল এক কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত ক্রয় করা সম্ভব।  

   

About

Popular Links

x