Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোদীর সঙ্গে নৈশভোজে অংশ নেননি শি জিনপিং, যা জানা গেলো

ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মানে এ ভোজের আয়োজন করেন মোদী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া রাজকীয় নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

শনিবার (১২ সেপ্টেম্বর) এই ভোজসভার আয়োজন করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য ব্রিকস নেতারা সশরীরে উপস্থিত থাকতে দেখা যায় এই নৈশভোজে। তবে শনিবার সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিলেও, নৈশভোজে দেখা যায়নি শি জিনপিংকে। যদিও ঠিক কী কারণে উপস্থিত ছিলেন না, তা এখনো জানা যায়নি। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্রাম নিতে হোটেলে ফিরে গিয়েছিলেন শি জিনপিং।

নৈশভোজে উপস্থিত ছিলেন না আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদও। জানা গেছে, নিজ দেশে ফিরে যাওয়ায় তাকে দেখা যায়নি ওই আয়োজনে।

   

About

Popular Links

x