Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ইহুদিদের নিয়ে আল-আকসায় ঢুকে পড়লেন নেতানিয়াহু

প্রবেশের সময়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনি মসজিদে ও পুরোনো শহরের বাজারে উপস্থিত ছিলেন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

ইহুদি ধর্মীয় উৎসব ‘ইয়ম কিপ্পুর’ ঘনিয়ে আসার মুখে কয়েকজন মন্ত্রী ও হাজারও নাগরিককে নিয়ে দখল করা পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থনা করতে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মূল মসজিদে না ঢুকলেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণ-সংলগ্ন ওই এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে ধর্মীয় আচার সম্পন্ন করেছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নতুন করে আরও প্রায় ১০০ জন ইসরায়েলি প্রবেশ করে পুলিশের সুরক্ষায় ধর্মীয় আচার পালন করেছে বলে জেরুজালেম গভর্নরেট নিশ্চিত করেছে। এর আগে শনিবার রাতে নেতানিয়াহু ও তার সঙ্গীরা কড়া নিরাপত্তার মধ্যে সেখানে যান।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট হয়ে হাজার হাজার ইসরায়েলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। ইহুদিদের প্রায়শ্চিত্ত দিবস 'ইয়ম কিপ্পুর'-এর আগে আল-আকসার বাব আল-রহমা প্রবেশপথের কাছে ‘সেলিখোট’ নামের বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছিল বিভিন্ন ইসরায়েলি গোষ্ঠী, যার পরই সেখানে বিপুলসংখ্যক লোক জড়ো হতে শুরু করে।

পরিস্থিতি পর্যালোচনায় জেরুজালেম গভর্নরেট ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে ও অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দখলদারদের পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়। ইসরায়েলিদের প্রবেশের সময়েও বিপুলসংখ্যক ফিলিস্তিনি মসজিদে নামাজ ও পুরোনো শহরের বাজারে উপস্থিত ছিলেন।

এদিকে ঐতিহাসিক পশ্চিম দেয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ইসরায়েল এটিকে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে নিয়ন্ত্রণে রাখলেও জেরুজালেমের ইসলামিক ওয়াকফ প্রশাসন ও ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট মনে করে, এই দেয়াল আল-আকসা মসজিদ-সংলগ্ন ইসলামের পবিত্র স্থাপনারই অংশ। ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে সেখানে প্রবেশাধিকার দিয়ে আসছে।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর ইয়ম কিপ্পুর পালিত হবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সুক্কোট এবং ৩ অক্টোবর সিমখাত তোরাহ উৎসব উদযাপন করবে ইসরায়েলিরা। একের পর এক উৎসবকে কেন্দ্র করে জেরুজালেমে নিরাপত্তা ও উত্তেজনা চরমে পৌঁছেছে।

   

About

Popular Links

x