Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, আবারও হামলার পরিকল্পনা

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ প্রতিবেদনটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। 

শুধু তাই নয়, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে আবারও হামলা চালানোর পরিকল্পনা করছেন তিনি, এমনটিও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এর আগে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে  সাংবাদিকদের উদ্দেশ্যে, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নির্দিষ্ট ৭ দিনের পরিকল্পনা পাঠিয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরান বলছে, তাদের দাবিগুলো যুক্তরাষ্ট্র মেনে নিলে ৭ দিনের মধ্যে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি খুলে দেবে তারা। একই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফেরার কথাও জানিয়েছে তেহরান।

এছাড়া জাহাজের স্বাভাবিক চলাচল পুনরায় চালু করা হবে বলেও জানিয়েছিল দেশটি।

যেসব দাবি জানিয়েছে ইরান

৭ দিনের মধ্যে গাজা ও লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান ও হামলা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানের প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ অবিলম্বে ফেরত দেওয়া এবং ইরানের তেল বাণিজ্যের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে। পাশাপাশি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর অবরোধ প্রত্যাহারও রয়েছে তাদের দাবিতে।

   

About

Popular Links

x