Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ আগুন

মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে অবস্থিত “নাছির কারখানা” নামের একটি কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় এ ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানা গ্রাস করে ফেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কারখানায় দাহ্য কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ারকর্মীদের। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা হ্লা মারমা জানান, এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরই জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে আগুন লাগার পরপরই নাছির কারখানার কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ কারণে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

   

About

Popular Links

x