Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রথমবারের মতো গাঁজা বিক্রির অনুমতি দিচ্ছে সুইজারল্যান্ড

বিনোদনমূলক গাঁজা বিক্রি ও ব্যবহারের পরিকল্পনা অনুমোদন করেছে সুজারল্যান্ড কর্তৃপক্ষ

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০১:৩৯ পিএম

বিনোদনমূলক গাঁজা বিক্রি ও ব্যবহারের পরিকল্পনা অনুমোদন করেছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সুইস স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী গ্রীষ্মে বাসেলে গাঁজার বিনোদনমূলক সেবনের জন্য একটি পাইলট প্রকল্প চালু করার অনুমোদন দিয়েছে।

শহরটির সরকার জানিয়েছে, গ্রীষ্মের শেষের দিকে বাসেলের নির্দিষ্ট কিছু ফার্মেসি থেকে শহরের প্রায় ৪০০ লোককে গাঁজা কেনার অনুমতি দেওয়া হবে।


আরও পড়ুন

ঘরে ঘরে গাঁজা চাষের অনুমতি দিচ্ছে থাইল্যান্ড!

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পারে গাঁজা!

এনবিআর চেয়ারম্যান: গাঁজা দিয়ে হেরোইন-ইয়াবা-ফেনসিডিল ঠেকানো গেলে আমি এর পক্ষে

বাড়ির উঠানে দুই ভাইয়ের গাঁজা চাষ, দুধ ঢেলে হতো পরিচর্যা

গাঁজাসহ আটকের পরও হাসি থামছিলোই না তার!


তবে, গাঁজার বিক্রি করার আগে ক্রেতার তাদের ব্যবহারের ধরন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হবে।

এর মূল উদ্দেশ্য বৈধভাবে কেনার সময় ওষুধের ব্যবহার পরিবর্তিত হয় কি-না তা পরীক্ষা করা।

গাঁজার বিনোদনমূলক ব্যবহার সম্পর্কে মনোভাব বিশ্বজুড়ে পরিবর্তিত হয়েছে। মাল্টাও প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য হিসেবে প্রথমবারের মতো গত বছর গাঁজার বিনোদনমূলক ব্যবহারকে বৈধ করে।

জার্মানি এবং লুক্সেমবার্গও একই পথ অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে।

সুইস কর্তৃপক্ষ বলছে গাঁজা কালোবাজারকে সমৃদ্ধ করবে

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, উৎপাদন, চাষ এবং সেবনে নিষেধাজ্ঞা থাকার পরেও সুইস নাগরিকরা ব্যাপকভাবে গাঁজা ব্যবহার করত।

যদিও গাঁজা বিক্রি নিষিদ্ধ করলে কালো বাজারের বিকাশ ঘটছে, ফেডারেল অফিস অব পাবলিক হেলথ বলেছে।

সুইস কর্তৃপক্ষ ২০২১ সালের মে মাসে গাঁজার ব্যবহার পরীক্ষা করার জন্য সীমিত প্রকল্পের পথ পরিষ্কার করেছে।

১৮ বছরের বেশি বয়সীদের জন্য পাইলট প্রকল্প

শুধুমাত্র গাঁজা সেবনকারী এবং ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিদের এই প্রকল্পে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে বলে স্থানীয় সরকার জানিয়েছে।

স্থানীয় সরকার, বাসেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি সাইকিয়াট্রিক ক্লিনিক, বাসেলের কর্তৃপক্ষ এবং গবেষকদের জড়িত এই প্রকল্পটি আড়াই বছর চলবে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, প্রকল্পে অংশগ্রহণকারীরা যদি অন্য লোকেদের কাছে গাঁজা বিক্রি করে তবে তাদের শাস্তি দেওয়া হবে।

   

About

Popular Links

x