Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

দেশটির সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য বাজেটে কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার অধীনে পরিচালিত প্রকল্পগুলোতে দেওয়া সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি। সুইস পার্লামেন্টের এই সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল।

বুধবার (২৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার গত ডিসেম্বরে সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) ও অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সুইস সংসদ ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) ও ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ হ্রাস করেছে।

সংসদে তহবিল বরাদ্দ হ্রাসের প্রভাবে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

একইসঙ্গে ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে নির্দিষ্ট দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনের জন্য বরাদ্দকৃত তহবিল অপরিবর্তিত থাকবে।

 

 

 

   

About

Popular Links

x