Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এলজিবিটি প্রচারের দায়ে জার্মান নাগরিককে ফেরত পাঠাচ্ছে রাশিয়া

অভিযুক্ত জার্মান নাগরিক আদালতে তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা

আপডেট : ০৩ মে ২০২৩, ০৮:০৭ পিএম

রাশিয়ায় “প্রথাবহির্ভূত যৌন সম্পর্ক” নিয়ে প্রচারণার দায়ে এক জার্মান নাগরিককে তার দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার আগে ওই জার্মান নাগরিককে দেড় লাখ রুবল বা ১,৭০০ ইউরো জরিমানা দিতে হবে।

অভিযুক্ত জার্মান নাগরিক আদালতে তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা।

তবে ওই জার্মান নাগরিক কীভাবে অপ্রচলিত যৌন সম্পর্ক নিয়ে প্রচার করেছিলেন তা স্পষ্ট নয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি তার হোটেলের ঘরে একজন ২৫ বছর বয়সি রুশকে ডেকে যৌনসম্পর্কের প্রস্তাব দেন।

রুশ আদালত এই রায় দেন এপ্রিলে। মঙ্গলবার আদালত তাকে মস্কোর কর্তৃপক্ষের হাতে তুলে দেন। অভিযুক্ত ব্যক্তি তুরস্ক হয়ে জার্মানিতে ফিরবেন।

রাশিয়ার আইন

এলজিবিটি মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার। রাশিয়ার আইন অনুযায়ী, এই যৌনতা নিয়ে কোনো প্রচার, বিজ্ঞাপন, বই, সিনেমা সব নিষিদ্ধ।

এই আইন প্রয়োগ করে রাশিয়ায় এলজিবিটি-র পক্ষে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল।

   

About

Popular Links

x