Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুরি হওয়া হাজার বছরের পুরোনো পাণ্ডুলিপি গির্জায় ফেরত দিলো যুক্তরাষ্ট্র

প্রথম বিশ্বযুদ্ধের সময় বুলগেরিয়ার সেনারা গ্রিসে আক্রমণ চালায়। তারা ওই গির্জায় লুটপাট চালিয়ে ৪০০ মূল্যবান পাণ্ডুলিপিসহ নানা গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায়

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১২:০৩ পিএম

প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি উপাসনালয় থেকে চুরি হওয়া হাজার বছরের পুরোনো একটি পাণ্ডুলিপি আসল মালিকের কাছে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অব দ্য বাইবেল কর্তৃপক্ষ।

২০১৪ সালে বিরল ওই পাণ্ডুলিপিটি মার্কিন ওই জাদুঘরের হাতে আসে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, পাণ্ডুলিপিটি হাতে লেখা বিশ্বের সবচেয়ে প্রাচীন গসপেলগুলোর (খ্রিষ্টের শিক্ষা) মধ্যে একটি।

শনিবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। 

যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অব দ্য বাইবেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দশম শতক থেকে একাদশ শতকের শুরুর দিকে ইতালির একটি গ্রিক উপসনালয়ে ওই পাণ্ডুলিপি লেখা হয়। তবে ১৪ থেকে ১৫ শতকের কোনো একসময় এটি প্রতিবেশ দেশ গ্রিসের উত্তরাঞ্চলের কসিনিৎজা গির্জায় হস্তান্তর করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় বুলগেরিয়ার সেনারা গ্রিসে আক্রমণ চালায়। তারা ওই গির্জায় লুটপাট চালিয়ে ৪০০ মূল্যবান পাণ্ডুলিপিসহ নানা গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায়। এসব পাণ্ডুলিপির বেশ কিছু ইউরোপের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। পরে সেগুলোর স্থান হয় যুক্তরাষ্ট্রের জাদুঘরগুলোতে।

২০১৫ সালে গ্রিক অর্থোডক্স চার্চ কর্তৃপক্ষ কসিনিৎজা গির্জা থেকে আনা পাণ্ডুলিপিসহ অন্যান্য প্রাচীন নথি স্বেচ্ছায় ওই গ্রিক উপাসনালয়ের কাছে ফেরত দিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর কাছে আহ্বান জানায়। এরপর মিউজিয়াম অব বাইবেল কর্তৃপক্ষ এসব পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করে। তখন গবেষকেরা জানতে পারেন, সেগুলো কসিনিৎজা থেকে চুরি করে আনা হয়েছে। ২০২০ সালে জাদুঘর কর্তৃপক্ষ এসব পাণ্ডুলিপি ফেরত দিতে সম্মতি জানায়।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কসিনিৎজার পাণ্ডুলিপি যুক্তরাষ্ট্রের গ্রিক অর্থোডক্স আর্চডায়োসিসের কাছে হস্তান্তর করেছে মিউজিয়াম অব বাইবেল।

আমেরিকার আর্চবিশপ এলপিডোফোরস বলেন, মিউজিয়াম অব বাইবেল কর্তৃপক্ষ যখন জানতে পারে ওই পাণ্ডুলিপি অবৈধভাবে ও চুরি করে উপসনালয় থেকে আনা হয়েছে, তখনই দ্রুত তা দায়িত্বসহকারে ও পেশাদারভাবে ফেরতের উদ্যোগ নেওয়া হয়।

   

About

Popular Links

x