Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

ইরানে মানবাধিকার অবনতির বিষয়ে জাতিসংঘের এ অধিবেশন আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৭:৩০ পিএম

ইরানে চলমান বিক্ষোভে হতাহতের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১১ নভেম্বর) জেনেভায় জাতিসংঘে জার্মান ও আইসল্যান্ডের রাষ্ট্রদূতরা এই বৈঠকের জন্য অনুরোধ জানানোর পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ বলছে, ইরানে মানবাধিকার অবনতির বিষয়ে এ অধিবেশন আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বছরে জাতিসংঘের মানবাধিকার পরিষদের তিনটি বৈঠক বশে। এজন্য পরিষদের ৪৭ সদস্যের মধ্যে অন্তত ১৬ দেশের সমর্থন প্রয়োজন হয়।

সংস্থাটি জানায়, কাউন্সিলের ১৭ সদস্যসহ ৪৪ দেশ এই আহ্বানকে সমর্থন দিয়েছে।

“যথাযথ নিয়ম” মেনে হিজাব না পরায় ১৩ সেপ্টেম্বর মাহসাকে তেহরানে আটক করে “নীতি পুলিশ”। আটকের পর পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের মারধরে এই তরুণীকে মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন এলাকার সড়কে প্রতিদিনই বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভে নারীদের পোশাকের ওপর চাপিয়ে দেওয়া নিয়মের বিরোধিতা করা হয়। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরে ইরানে এটি অন্যতম বড় বিক্ষোভ।

আইএইচআর বলছে, দেশব্যাপী চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৪৩ শিশু, ২৫ নারীসহ অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক তদন্তের অনুরোধ

বিশেষ অধিবেশনের জন্য জার্মানি ও আইসল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তাতে ইরানের বিক্ষোভের বিরুদ্ধে উচ্চ-স্তরের আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়েছে।

   

About

Popular Links

x