Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, রয়েছে স্টাইপেন্ডসহ নানা সুবিধা

আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের জন্য এই সুযোগ রয়েছে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের জন্য বিশাল সুযোগ। ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। ক্ষেত্র ও দেশভেদে এসব ইন্টার্নশিপের সুযোগ  রয়েছে।  কিছু পদে ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ডসহ অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে।

ইউনিসেফের ইন্টার্নশিপ সাধারণত ৬ থেকে ২৬ সপ্তাহ মেয়াদি হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

ইউনিসেফের ইন্টার্নশিপে আবেদন করতে হলে প্রার্থীদের যেসব শর্ত পূরণ করতে হবে -

  • স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত হতে হবে অথবা গত দুই বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে।
  • বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • ইউনিসেফের কর্মভাষা ইংরেজি, স্প্যানিশ বা ফরাসির অন্তত একটি ভাষায় দক্ষতা থাকতে হবে। যে অফিসে আবেদন করা হবে, প্রয়োজনে সেই অফিসের ভাষাতেও দক্ষতা প্রয়োজন হতে পারে।

সুবিধাসমূহ

ইন্টার্নশিপের ধরন ও কর্মস্থল অনুযায়ী সুবিধা ভিন্ন হতে পারে। এসব ইন্টার্নশিপে মাসিক স্টাইপেন্ড দেওয়ার সুযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ এবং ভিসা ও যাতায়াত ব্যয়ের জন্য এককালীন সহায়তাও দেওয়া হতে পারে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের ক্ষেত্রে জীবনবৃত্তান্ত, কভার লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্টের মতো কাগজপত্র প্রয়োজন হবে। নির্দিষ্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত নথি চাওয়া হতে পারে।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

পদভেদে ইন্টার্নশিপের আবেদনের শেষ তারিখ আলাদা। তাই বিজ্ঞপ্তিতে দেওয়া পদভিত্তিক নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়। 

   

About

Popular Links

x