Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

৬০ বছর পুরনো মাউস বিক্রি হলো দুই কোটি টাকায়

মাউসটি তৈরি করা হয়েছিল একটি বাক্সের মধ্যে, নাড়াচাড়ার জন্য নিচে ছিল বিশেষ দুটি ধাতব চাকা

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১১:৫৪ পিএম

১৯৬৩ সালে ডগলাস এঙ্গেলবার্ট বিশ্বের প্রথম কম্পিউটার-মাউস তৈরি করেছিলেন। সেটি থেকেই আধুনিক রোলারবল-কন্ট্রোলড মাউস তৈরির প্রেরণা পেয়েছিলেন স্টিভ জবস।

ডগলাসের আবিষ্কার করা একটি মাউস সম্প্রতি নিলামে তোলা হয়। মাউসটি ১২ হাজার পাউন্ড দাম হাঁকা হলেও সেটি ১ লাখ ৪৭ হাজার পাউন্ড বা ১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বোস্টনভিত্তিক প্রতিষ্ঠান আরআর অকশন মাউসটি নিলামে তুলেছিল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনের সঙ্গে মাউসের একটি ছবিও দেওয়া হয়েছে। 

এতে দেখা যায়, এতে তিনটি বাটন ছিল। মাউসটি তৈরি করা হয়েছিল একটি বাক্সের মধ্যে। নাড়াচাড়ার জন্য নিচে ছিল বিশেষ দুটি ধাতব চাকা। আকার ছিল বর্তমান মাউসের তুলনায় বেশ খানিকটা বড়।

১৯৭৯ সালে স্টিভ জবস একটি গবেষণা পরিদর্শনে যান। সেখানে তিনি এ মাউস কীভাবে কাজ করে এবং এর ফলে জনপ্রিয় হওয়া গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বা অপারেটিং সিস্টেম দেখে বেশ প্রভাবিত হন এবং অ্যাপেলের সঙ্গে এটিকে যুক্ত করতে চান।

সেই ভাবনা থেকেই সিঙ্গল-বাটন মাউস তৈরির কাজ শুরু করেন তিনি।

   

About

Popular Links

x