দেশটির কান্দাহার প্রদেশের অন্তত চারটি জেলায় ইসলামিক স্টেট-খোরাসানের বিরুদ্ধে এই অভিযান শুরু করেছে তালেবান
এক তালেবান যোদ্ধা কান্দাহারে ইসলামিক স্টেটের বিরুদ্ধে তালেবান সদস্যদের অভিযানে প্রাণ হারিয়েছেন এমন বেসামরিক নাগরিকদের মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছেন, ১৫ নভেম্বর ২০২১ এএফপি
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০৩:২৯ পিএমআপডেট : ০৭ মার্চ ২০২২, ০২:৪৭ পিএম
দক্ষিণ আফগানিস্তানে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) আস্তানাগুলোতে ক্র্যাকডাউন শুরু করেছে তালেবান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইএস’র হামলা বৃদ্ধি পাওয়ায় তালেবান এই পদক্ষেপ নিয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির কান্দাহার প্রদেশের অন্তত চারটি জেলায় ইসলামিক স্টেট-খোরাসানের (আইএস-কে) বিরুদ্ধে এই অভিযান শুরু করেছে তালেবান। যা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল বলে তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল গাফার মোহাম্মদী এএফপিকে জানিয়েছেন।
তিনি বলেন, “এখন পর্যন্ত ৪ আইএস যোদ্ধা নিহত হয়েছে এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন একটি বাড়ির ভিতরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবান গোয়েন্দা সংস্থার এক সদস্য এএফপিকে বলেছেন, “অভিযানে অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।”
স্থানীয় মিডিয়া এক তালেবান কর্মকর্তার বরাত দিয়ে জানান, সোমবার কাবুলের পশ্চিম উপশহরে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তালেবান ক্ষমতায় আসার পর গত তিন মাসে জালালাবাদ, কুন্দুজ, কান্দাহার এবং কাবুলে সক্রিয় হয়েছে আইএস-কে।
গত মাসে এই আইএস-কে কান্দাহারের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে, যাতে অন্তত ৬০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। উত্তর কুন্দুজ প্রদেশে আইএস-কে’র দাবিকৃত আরেকটি মসজিদ বিস্ফোরণে ৬০ জনেরও বেশি লোক নিহত হওয়ার এক সপ্তাহ পর এই হামলাটি হয়েছিল।
এর আগে, রবিবার কাবুলে আরেক বোমা হামলায় স্থানীয় সাংবাদিকসহ আরও দু'জনকে হত্যার দায় স্বীকার করেছে আইএস-কে।
আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালেবান

বিষয়: