Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে প্রেসক্রিপশন ছাড়া জন্ম নিরোধক ওষুধ কেনার অনুমতি

আগে জন্ম নিরোধক যেকোনো ধরনের ওষুধ খেতে দেশটিতে ডাক্তারের প্রেসক্রিপশন লাগতো

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৫:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া জন্ম নিরোধক ওষুধ কেনার অনুমোদন দিয়েছে দেশটির দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এফডিএ এ অনুমতি দেয়। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির মানবাধিকার সংস্থাগুলো।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে শুধু পেরিগো কোম্পানির ওপিল নামের জন্ম নিরোধক ওষুধটি খাওয়ার অনুমোদন দিয়েছে। জন্ম নিরোধের জন্য দিনে একটি করে এটি খেতে হয়। আগে পেরিগোর ওপিলসহ যেকোনো ধরনের ওষুধ খেতে দেশটিতে ডাক্তারের প্রেসক্রিপশন লাগতো। কিন্তু এখন থেকে পেরিগোর জন্ম নিরোধক ওষুধ কেনার ক্ষেত্রে তা লাগবে না। এখন যেকোনো বয়সের নারী বা পুরুষ ওষুধের দোকান থেকে এটা কিনতে পারবে।

সিএনএন জানায়, ১৯৭৩ সালে পেরিগোর ওপিলের অনুমোদন দেয় এফডিএ। এটি যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়।

বৃহস্পতিবারের অনুমোদনের পর পেরিগো জানায়, আগামী বছরের আগে তারা প্রেসক্রিপশনবিহীন ওপিল বিক্রির অনুমোদন দেবে না। ২০২৪ সালের শুরুতেই তারা এটির নতুন চালান বাজারে সরবরাহ করবে।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতবিষয়ক একটি বিতর্কিত রায় দেন। এরপর দেশটির ৫০টির মধ্যে ১৩টি রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করা হয়। আর বাকি রাজ্যগুলোর প্রায় অর্ধেক গর্ভপাতসংক্রান্ত বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করা হয়। এটা সংবিধানের লঙ্ঘন অভিযোগ করে তুমুল বিতর্ক শুরু করেন নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থার নেতারা। এই পরিস্থিতিতে পেরিগোর ওপিল প্রেসক্রিপশনবিহীন বিক্রির অনুমোদন দিল এফডিএ।

   

About

Popular Links

x