Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুরি করতে আট হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে

ওই অর্থের বাক্সটি যেখানে ছিল, সেখানে খুব অভিজ্ঞ পর্বতারোহীরাই উঠতে পারেন

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৭:১৭ পিএম

চুরির জন্য চোরেরা কতই না কাণ্ড ঘটায়। তবে সুইজারল্যান্ডের ঘটনাটি রীতিমত অবিশ্বাস্য। সেখানে অর্থ চুরি করার জন্য চোরেরা নাকি আট হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে উঠে পড়েছিলেন!

এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, দেশটির সবচেয়ে দুর্গম গিরিসংকট জেমি পাসের কাছে লিউকারবাদ গ্রামে যাতায়াতের জন্য ভায়া ফেরাতা নামের পাহাড়ি সড়ক আছে। সেটি পার হতে ইস্পাতের তারের তৈরি দুর্গম পথ পাড়ি দিতে হয়। সড়কে পর্বতারোহীদের একটি অনুদানের বাক্স রয়েছে।

সম্প্রতি বাক্সটি ভাঙা ও খোলা দেখতে পান পর্বতারোহীরা। বিষয়টি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

তারা বলছেন, ওই অর্থের বাক্সটি যেখানে ছিল, সেখানে খুব অভিজ্ঞ পর্বতারোহীরাই উঠতে পারেন।

পর্বতারোহী ক্লাবটি তাদের ফেসবুক পেজে লিখেছে, “এরা কী ধরনের মানুষ? ক্লাইম্বিং ক্লাব কোনো বেতন ছাড়াই ভায়া ফেরাতা দেখাশোনা করে। আমরা কিছু চাই না। আর এখন এরা এ পথের রক্ষণাবেক্ষণ খরচ মেটানোর জন্য রাখা অনুদানের অর্থ চুরি করেছে।”

অনুদানের বাক্সে ঠিক কত অর্থ জমা ছিল তা বলতে পারেননি পর্বতারোহীদের ক্লাবটির সদস্যরা। তবে ক্লাবের সদস্য রিচার্ড ওয়েরলান জানিয়েছেন, চুরি যাওয়া অর্থ ৪৫০ থেকে ৫০০ সুইস ফ্রাঁ (দেশটির মুদ্রা) হতে পারে।

ক্লাবটির প্রত্যাশা এই অর্থ চুরি যাদের মাধ্যমেই ঘটুক “অপরাধবোধ” তারা এই অর্থ ফিরিয়ে দেবেন।

   

About

Popular Links

x