Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুকার পুরস্কার জিতল আইরিশ লেখক পল লিঞ্চের ‘প্রফেট সং’

‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর ধরে লিখেছেন এটি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম

সাহিত্যের সম্মানজনক বুকার পুরস্কার পেলেন আইরিশ লেখক পল লিঞ্চ । “প্রফেট সং” উপন্যাসের জন্য এ পুরষ্কার জিতলেন তিনি। “প্রফেট সং” পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর ধরে লিখেছেন এটি।

সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সঙ্কটে অনুপ্রাণিত হয়ে লেখা “প্রফেট সং” উপন্যাসে উঠে এসেছে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে, হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কথা উঠে এসেছে উপন্যাসে।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে মঞ্চে দাঁড়িয়ে পল লিঞ্চ বলেন, বুকার পুরস্কার আয়ারল্যান্ডে ফিরিয়ে নিতে পেরে তিনি আনন্দিত। 

লিমেরিকে জন্ম নেওয়া এবং বর্তমানে ডাবলিনে বসবাস করা এই লেখকের ভাষ্য, এমন একটি উপন্যাস লেখাটা মোটেই সহজ ছিল না।

পুরস্কারের অর্থ হিসেবে পাওয়া ৫০ হাজার পাউন্ডের কিছু অংশ বন্ধকী সম্পত্তি মুক্ত করতে ব্যয় করবেন বলেও জানিয়েছেন তিনি।

বুকার পুরস্কারের বিচারক প্যানলের প্রধান এসি এডিগিয়ান বলেন, “প্যানেল এমন একটি উপন্যাস খুঁজছিল, যা বর্তমান সময় নিয়ে কথা বলবে এবং দীর্ঘ একটা সময় ধরে তার প্রয়োজনীয়তা টিকে থাকবে। বর্তমান অস্থির সময়ে পথনির্দেশক দৃষ্টিভঙ্গি আছে এমন একটি উপন্যাসের সন্ধান করেছি আমরা- একটি বই যা আমাদের মনে করিয়ে দেবে যে, আমরা নিজেদেরকে ছাড়িয়ে যেতে পারি এবং যা দীর্ঘ সময় টিকে থাকবে।”

   

About

Popular Links

x