Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুদানে তীব্র অনাহারের ঝুঁকিতে ৫০ লাখ মানুষ

২০২৩ সালের এপ্রিল থেকে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে যুদ্ধ শুরু হয়

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৬:২৫ পিএম

সুদানে গৃহযুদ্ধ থামার কোনো লক্ষণ নেই এখনও। এ অবস্থায় দেশটিতে খাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে। দ্রুততম সময়ে এ সংকট মোকাবেলা না করা গেলে দেশটিতে মানবিক সংকট ঘনিভুত হবে।  এমন পরিস্থিতিতে যুদ্ধরত পক্ষগুলোর কাছে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ চেয়ে অনুরোধ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় বছরব্যাপী গৃহযুদ্ধের কারণে সুদানের ৫০ লাখ মানুষ তীব্র অনাহারের ঝুঁকিতে রয়েছে। যুদ্ধের কারণে দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে। কারণ খাদ্যঘটতি চরম আকার ধারণ করেছে।

এরই মধ্যে খাদ্য অনিরাপত্তার সম্মুখীন হয়েছেন অন্তত এক কোটি ৮০ লাখ সুদানি। এর মধ্যে ৫০ লাখ তীব্র অনাহারের ঝুঁকতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদানে সাত লাখ ৩০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য যে, ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে হাজারো মানুষ নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে অবকাঠামো, ধুকছে দেশটির অর্থনীতি।

   

About

Popular Links

x