Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরাকে নারী টিকটক তারকাকে গুলি করে হত্যা

এর আগে ২০১৮ সালে বন্দুকধারীরা বাগদাদে প্রভাবশালী মডেল তারকা ফারেসকে গুলি করে হত্যা করে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পিএম

ইরাকের এক নারী টিকটক তারকাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম ওম ফাদাহ। ইরাকের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অনেক প্রভাবশালী এবং সুপরিচিত ছিলেন।

শুক্রবার (২৬ এপ্রিল) বাগদাদে বাড়ির বাইরে মোটরসাইকেলে চড়ে আসা এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এএফপি’কে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, অজ্ঞাতনামা এক হামলাকারী জায়উনা জেলায় ওম ফাদাহকে তার গাড়িতে গুলি করে।

অন্য এক নিরাপত্তা সূত্র জানায়, ধারণা করা হচ্ছে ওই হামলাকারী খাবার ডেলিভারি দেওয়ার ভান করে তাকে গুলি করে।

ওম ফাদাহ আঁটসাঁট পোশাক পরে ইরাকি সঙ্গীতের সঙ্গে নাচের টিকটক ভিডিও বানিয়ে পরিচিতি পেয়েছিলেন। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে ইরাকের এক আদালত তাকে “শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে ক্ষুণ্ণ করে এমন অশালীন ভিডিও বানানোর” দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে “নৈতিকতা এবং ঐতিহ্য লঙ্ঘন করে এমন বিষয়বস্তু সম্বলিত কন্টেন্ট” সরিয়ে ফেলার জন্য গত বছর ইরান সরকার সারাদেশে অভিযান শুরু করে।

ইরাকের জনসাধারণের ‘নৈতিকতা এবং ঐতিহ্য লঙ্ঘন করে এমন বিষয়বস্তু সম্বলিত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য গত বছর দেশটির সরকার অভিযান শুরু করে। এরপর বেশ কয়েকজন প্রভাবশালীকে কন্টেন্ট ক্রিয়েটরকেও গ্রেপ্তার করা হয়।

এছাড়াও টিকটক, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করা বিভিন্ন ভিডিও ক্লিপ সরিয়ে ফেলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে।

২০১৮ সালে বন্দুকধারীরা বাগদাদে প্রভাবশালী মডেল তারকা ফারেসকে গুলি করে হত্যা করে।

   

About

Popular Links

x