Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মার্কিন নির্বাচন: ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট প্রার্থী টিম ওয়ালজ

সম্মেলনের শেষ দিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:০১ পিএম

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন টিম ওয়ালজ।

বুধবার (২১ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মঞ্চে মনোনয়ন নেওয়ার এই ঘোষণা দেন তিনি।

এ সময় ওয়ালজ বলেন, “আমি জীবনে কখনও এতো দীর্ঘ ভাষণ দেইনি। আমি একজন কোচ। খেলার শেষভাগ চলছে। এক গোলে হারছি। আমরা পুরোদস্তুর আক্রমণে গেছি। আমরাই মাঠে রাজত্ব করছি। আমরা যা কিছু করার মাঠে করব।”

তিনি বলেন, “বাচ্চারা যাতে স্কুলে গিয়ে মারা না যায়, তা দেখব। রিপাবলিকানরা যে স্বাধীনতার কথা বলে, সেটা নয়, অ্যামেরিকানদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করব।”

তিনি আরও বলেন, “আপনাদের জীবন যাতে ভালো হয়, আপনার প্রিয়জনেরা যাতে ভালো থাকেন, আপনারা যাতে নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন, আমরা তা নিশ্চিত করব।”

ওয়ালজকে বলা হয় সাধারণ মানুষের প্রতিনিধি। চলমান সম্মেলনের শেষ দিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন।

   

About

Popular Links

x