Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হাসপাতাল

ভারতীয় পতাকার প্রতি অপমানজনক আচরণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক্সস টাইম।

শুক্রবার (২৯ নভেম্বর) জে এন রায় হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, “প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পতাকার প্রতি অপমানজনক আচরণ ও সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।”

ওই হাসপাতালের এক কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেছেন, “আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবো না। বাংলাদেশিদের ভারতবিরোধী মনোভাব ও আমাদের দেশের প্রতি দেখানো অপমানের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ হিসেবে শহরের অন্যান্য হাসপাতালগুলোকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

শুভ্রাংশু ভক্ত আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপরও আমরা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে।”

   

About

Popular Links

x