ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে “গভীরভাবে দুঃখজনক” বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক ও কনস্যুলার ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছে তারা।
সোমবার (২ ডিসেম্বর) ভারত এই বিবৃতি দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভবনে আজকের অনুপ্রবেশের ঘটনা গভীরভাবে দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।”
বাংলাদেশের হাইকমিশন ও তাদের ডেপুটি/সহকারী হাইকমিশনগুলোর জন্য ভারত সরকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
এর আগে দুপুর ২ টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটে।



আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে বললেন মমতা