রবিবার সিরিয়ার হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্ব বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের অভিযানের মুখে মাত্র ১২ দিনের মাথায় উৎখাত হলেন আসাদ। তার পরিবার ৫৪ বছর সিরিয়া শাসন করেছে।
সোমবার (৯ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করে। ভিডিও ফুটেজে দেখা যায়, সিরিয়ার রাজধানী দামেস্কে আসাদের প্রধান প্রাসাদের নিকট একটি গ্যারেজে ৪০টিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে।
ফুটেজে দেখা কয়েকটি গাড়ির মধ্যে রয়েছে একটি লাল রঙের “ফেরারি এফ৫০” যার বাজারমূল্য ৩ মিলিয়ন ডলারেরও বেশি দামে বিক্রি হয়, একটি ল্যাম্বরগিনি, একটি রোলস রয়েস এবং একটি বেন্টলিসহ বিভিন্ন ব্যান্ডের গাড়ি দেখা যায়। অন্তত একটি গাড়িতে দামেস্কের লাইসেন্স প্লেট রয়েছে।
গ্যারেজ দিয়ে হেঁটে যাওয়া লোকদের দ্বারা চিত্রায়িত আরেকটি ভিডিওতে একই গাড়ির সংগ্রহ দেখানো হয়েছে।
এর আগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। ক্রেমলিনের সূত্র উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ তথ্য নিশ্চিত করেছে।



দেশে রোলস রয়েস ১২টি, ছয় মাসে এসেছে আটটি