Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের পদযাত্রা

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ডাকে এ পদযাত্রা শুরু হয়

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন।

তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কি-না, সে বিষয়টি স্পষ্ট না। কারণ রাস্তায় ব্যারিকেড আছে।

বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা গেছে। প্ল্যাকার্ডে- “বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!”, “বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো সেভ বাংলাদেশি হিন্দুজ” এমন বেশ কিছু স্লোগান দেখা গেছে।

এর আগ, গত শুক্রবার আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ-প্রধান রজনীশ জিন্দাল সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

ওই দিন তিনি বলেছিলেন, “আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন আগামী ১০ ডিসেম্বর ‘দিল্লির নাগরিক সমাজের’ ব্যানারে বাংলাদেশ দূতাবাসে পদযাত্রা অনুষ্ঠিত হবে।”

দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের এই নেতা বলেন, দিল্লিতে ২০০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে যোগ দেবেন। 

   

About

Popular Links

x