Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামাসকে অভিযুক্ত করলেন আব্বাস, জিম্মিদের মুক্তির দাবি

এছাড়াও তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি জানান

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম

ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বক্তব্যে হামাসকে অবমাননাকর গালি দিয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। এছাড়াও তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইসরায়েলি জিম্মি মুক্তির দাবি করেছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটাই হামাসের বিরুদ্ধে তার সবচেয়ে কঠিন মন্তব্য।

তবে আব্বাদের এই মন্তব্যের পর হামাসের একজন কর্মকর্তা এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, তিনি (মাহমুদ আব্বাস) নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন।

মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন পশ্চিম তীরের একাংশ শাসন করছে। ২০০৭ সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল হামাস। তার আগে হামাস সেখানে নির্বাচনে জয়ী হয়েছিল। এখন মাহমুদ আব্বাস বলছেন, “হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে।”

মাহমুদ আব্বাস আরও বলেন, “হামাস অপরাধমূলক দখলদারিত্বের (ইসরায়েলের হাতে) অজুহাত তুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জিম্মি ধরে রাখা।”

হামাসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “কুকুরের বাচ্চারা, যাদের আটকে রেখেছো ছেড়ে দাও। তাদের সুযোগ দেওয়া বন্ধ করো এবং আমাদের মুক্তি দাও।”

   

About

Popular Links

x