Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫১৬

এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম

দক্ষিণ ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ৫১৬ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের শহিদ রাজায়ী বন্দরে এ বিস্ফোরণ হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ হয়ে থাকে।

   

About

Popular Links

x