Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের হাসপাতালে

আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:৪৯ পিএম

ইসরায়েল-ইরান সংঘাতের সপ্তম দিনে ইসরায়েলের বিরশেবা শহরের একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

হামলার পর ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে, তারা যেন ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যান। কারণ তারা সেখানে “বিপজ্জনক পদার্থ” থাকার আশঙ্কা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধোঁয়ার বড় বড় কুণ্ডুলি, ভাঙা জানালা ও মানুষকে দেখা গিয়েছে চিৎকার করে করিডোর দিয়ে ছুটতে।

ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন হাসপাতালটি "ব্যাপক ক্ষতিগ্রস্ত" হয়েছে। এখন মানুষদের এই এলাকা থেকে দূরে থাকতে বলা হচ্ছে কারণ "বিপজ্জনক পদার্থের লিক" হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকায় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে।

এছাড়া, বেইত আল-মাকদি (জেরুজালেম) ও তেল আবিবের কাছাকাছিও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

এদিকে, ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইরানের সোরোকা হাসপাতালে হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন।

শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি "কোনো সামরিক ঘাঁটি নয়", বরং "একটি হাসপাতাল" এবং এটিই ইসরায়েলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র।

   

About

Popular Links

x